
রংপুরের কাউনিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে (৩১ ডিসেম্বর) নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক মূল্যায়ন উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো.আশরাফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কাউনিয়া ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আনছার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা শিক্ষক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ সহিদার রহমান, আরো বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ খায়রুল আলম (প্রভাষক) প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল ফাকের সরকার, পরিচালক জনাব মোঃ এনামুল হক, সম্মানিত অভিভাবক জনাব সুধীর চন্দ্র বর্মন, জনাব মোঃ আমিনুল ইসলাম পলাশ,জনাব মোঃ জুলফিকার আলী বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জুলহাস হোসেন সোহাগ,স্পার্ক কোচিং সেন্টারের পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ মোছাঃ আজিজ সুলতানা, উপাধ্যক্ষ জনাব কৃষ্ণ চন্দ্র বর্মন, ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মশিউর রহমান প্রমুখ। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আনছার আলী চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ।