
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় চনপাড়ায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে পুনরায় নৌকা মার্কায় বিজয় করার লক্ষে গনসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র জনাব হাসিনা গাজী।গতকাল ৩০ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চনপাড়ায় ১ থেকে ৯ নং ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চেয়ে গন সংযোগ করেন।এ সময় তিনি বলেন নৌকা হলো উন্নয়নের প্রতীক। আর এই উন্নয়নকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তাই ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কায়েত পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী,রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ও ইউপিসদস্য সেলিনা আক্তার রিতা,রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান,৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম , শাকিলা, সাহিদা, সালমা, সুমাইয়া, খাদাজা, লামিয়া, সুবর্না, রেশমা, পারুল প্রমুখ।