
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলায় শতাধিক মোটরসাইকেল ও কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সূর্যসেন হলের সাধারণ সম্পাদক, কালকিনির সাহেবরামপুর এলাকার কৃতি সন্তান কামরুজ্জামান নাহিন।
বুধবার বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা শেষে তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের ত্যাগী নেতা শিকদার মোহাম্মদ মামুনের শারীরিক খোঁজখবর নিতে পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামে যান।
এসময় কামরুজ্জামান নাহিন বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, মাদারীপুর-০৩ আসনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করার জন্য।
গণসংযোগে কামরুজ্জামান নাহিনের সঙ্গে তার শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।