
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
“মূলধারায় পরিচ্ছন্ন সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ” — এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে 'কালকিনি সাংবাদিক ফোরাম' এর আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সংগঠনটির কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
উপজেলার শীর্ষস্থানীয় সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে ঘোষিত ৫ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে মাইটিভির কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতকে আহ্বায়ক, দৈনিক স্বদেশ প্রতিদিনের কালকিনি প্রতিনিধি সাহাদাত হোসেন ওয়াশিমকে সদস্য সচিব এবং দৈনিক জনসংযোগ পত্রিকার প্রতিনিধি বিএম আজাহার উদ্দিনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সোনালী খবর পত্রিকার প্রতিনিধি আমির হোসেন ও মাদারীপুর সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান ইমরানকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটি ঘোষণা করেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক রুপালী বাংলাদেশের কালকিনি-ডাসার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নাসিরুদ্দিন ফকির লিটন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ এম মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ জাফরুল হাসান, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ম ম হারুন আর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আবির হাসান পারভেজ, একুশে টিভির প্রতিনিধি রকিবুজ্জামান, এবং আরও অনেক স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকতার মান উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অধিকার নিশ্চিত করাই হবে এ সংগঠনের মূল লক্ষ্য বলে জানান বক্তারা।