কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি (শুক্রবার) সকাল আট ঘটিকায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার হলরুমে এ দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত সভাপতি সেক্রেটারিদের নিয়ে আয়োজিত এ দায়িত্বশীল শিক্ষা শিবিরে কুড়িগ্রাম সদর উপজেলা জামায়াতের আমীর শামসুল হুদা মিঠু এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল মতিন ফারুকী।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,শাহজালাল সবুজ,বাইতুলমাল সম্পাদক জহুরুল ইসলাম,সদর উপজেলা সেক্রেটারি মাও আব্দুল হাই, যুব বিভাগ সভাপতি মোখলেসুর রহমান সহ উপজেলা ও জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কর্মী গঠন ও সংগঠন সম্প্রসারণের দায়িত্বশীলদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।