
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়িতে সন্তানের হাতে ৮০ বছরের বৃদ্ধ বাবা নির্যাতিত হয়ে আইনের সাহায্য নিতে থানায় হাজির। থানার অফিসার ইনচার্জ সাহেব দিলেন কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস।
অভিযোগ সুত্রে জানা গেছে,গত ১০ই আগস্ট বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার বাবা বৃদ্ধ রজব আলী উপায়ান্তর না পেয়ে এ ঘটনায় নাগেশ্বরী থানায় ১২ আগস্ট (শনিবার) একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি বলেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম বৃদ্ধ বাবার নিকট থেকে জমি লিখে চায়। রজব আলী এতে রাজি না হলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। উপায়ন্তর না পেয়ে ন্যায় বিচারের আশায় নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন।
ঘটনার বিষয়ে বেকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ জঘন্যতম কাজ করেছে, এর সঠিক বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।