
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, কুড়িগ্রাম, একটি সফল অভিযানে ৩৮ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ মো: হালিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ১৫/১১/২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি'র একটি দল এ সময় হাতে-নাতে গ্রেফতার করা হয় মো: হালিমকে।
গ্রেফতারের পর তার কাছ থেকে ৩৮ (আটত্রিশ) বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আইনি ব্যবস্থা: ডিএনসি কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারি মো: হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।