
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ তাদের যাত্রার একবছর পূর্তি উদযাপন উপলক্ষে 'এয়ারটেল আড্ডা কনসার্ট' আয়োজন করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবর্তন-এর নৃত্য পরিবেশনা, প্ল্যাটফর্ম, গন্তব্যহীন ও আফটারম্যাথ ব্যান্ডের গান পরিবেশনার মাধ্যমে সংগঠনটি তাদের ১যুগ পূর্তি উদযাপন করে।
সংগঠনটির সভাপতি উম্মে হাবিবা শান্তা জানান, প্রতিবর্তন এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত 'এয়ারটেল আড্ডা কনসার্ট' আমাদের সংগঠনের পথচলার এক স্মরণীয় মাইলফলক। এই ১যুগ ধরে ‘প্রতিবর্তন’ তার সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করেছে। আমরা বিশ্বাস করি, গান, নাচ ও সংস্কৃতির চর্চাই তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে।
এই কনসার্টের মাধ্যমে আমরা শুধু বিনোদনের পরিবেশ তৈরি করছি না, বরং ক্যাম্পাসে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও পৌঁছে দিচ্ছি। আমি আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান এয়ারটেল সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন,শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত দর্শক এবং আমাদের ক্লাবের সাবেক সদস্য, বর্তমান সদস্য, সকলকে ধন্যবাদ জানাই। আশা করি, ‘প্রতিবর্তন’ সামনের দিনগুলোতেও তার সাংস্কৃতিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ সমাজকে সৃজনশীলতার পথে অনুপ্রাণিত করবে।