
আজ (২১ অক্টোবর) রোজ, শনিবার কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে আহতদের দেখতে এবং ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপি'র তদন্ত দল।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, দেশে গণতন্ত্র না থাকার কারণে মন্দিরে হামলা হয়। তারা বিনা ভোটে নির্বাচিত হয়, ভোটের জন্য তাদের কারও কাছে যেতে হয় না। তাই ভুল লোক নির্বাচিত হয়। তাদের কোনো জবাবদিহি নেই। মন্দিরে হামলা করে তারা (আওয়ামী লীগ), আর মামলা হয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহতদের দেখতে এসে নগরীর ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রমে আজ শনিবার দুপুর ১২টায় এসব কথা বলেন তিনি।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার,বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক জনাব হাজী আমিনুর রসিদ ইয়াসিন, সদস্য সচিব জনাব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক জনাব উৎবাতুল বারী আবু, সদস্য সচিব জনাব ইউসুফ মোল্লা টিপু সহ যুবদল,ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।