
উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রক্টর অফিসে ভোটগ্রহণ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, মোট ৩টি পদের বিপরীতে ৭ জন প্রার্থীদ এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম-সাধারণ দপ্তর সম্পাদক ও তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সভাপতি পদে দুইজন, সহসভাপতি পদে দুইজন এবং কার্যনিবার্হী দুইটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচন এর মধ্য দিয়ে ১১তম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।