
ভিক্টোরিয়া কলেজ কুমিল্লার পরিচয় বহন করে। এ কলেজে ১০টি ১০তলা ভবন হবে। এক হাজার শয্যার ছাত্রাবাস ও অডিটরিয়াম করা হবে। আমরা ভিক্টোরিয়ার জামতলা থেকে আন্দোলন সংগ্রামের দুর্গ ঘরে তুলেছিলাম। আজ একটি দশতলা উদ্বোধন করেছি।এতে দু'টি লিপ্ট আছে। আরেকটি লিপ্ট আমরা করে দেবো। সোমবার (১৩ নভেম্বর'২৩) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার ১০তলা বিশিষ্ট বহুতল ভবন ও শেরে বাংলা ছাত্রী নিবাসে পাঁচতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। ১০ তলা বিশিষ্ট বহুতল মাল্টিপারপাস ভবনে নির্মাণে ১৩ কোটি টাকা ব্যয় হয়।অপরদিকে শেরে বাংলা ছাত্রীনিবাসের পাঁচতলা ভবনে নিমার্ণে ব্যয় হয় পাঁচ কোটি টাকা। একই দিনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের নয় কোটি টাকা ব্যয়ে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।।
সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
বিশেষ অতিথির বক্তব্যে আরফানুল হক রিফাত বলেন, আমার রাজনীতির শুরু এ ভিক্টোরিয়া কলেজে। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছি। এ সময় ভিক্টোরিয়ার খেলার মাঠ ভরাট করার জন্য ১০ লক্ষ টাকা প্রধানের ঘোষণা দেন।
প্রধান অতিথি আরও বলেন, বাঙালি জাতিকে তিনি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দিয়েছেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে প্রধানমন্ত্রী উপচেপড়া ঝুড়ির দেশে রুপান্তর করেছে। এই অক্টোবর -নভেম্বর মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের মাস। গত দেড় মাসে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল উদ্বোধন , রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র , ঢাকাজুড়ে মেট্রোরেল চালু, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেললাইন ও বিশ্বের অন্যতম নান্দনিক রেলস্টেশনসহ অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে এ দুই মাসে । শেখ হাসিনা ২০২৩ শেষ দিকে এসে যে উন্নয়নে ট্রেনের হুইসাল বাজিয়েছেন তা থামবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে। বাঙালি জাতি ১৯৭০ সালে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছে।
এবার শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ খাকলে পাবে স্মার্ট বাংলাদেশ। আপনার সন্তানদের জন্য এক সুন্দর বাংলাদেশ গঠনে শুধু নৌকায় ভোট দিলেই চলবে না, নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে।