
এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি Blood Cancer (T-Cell Acute Lymphoblastic Leukemia)-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে কেমোথেরাপি গ্রহণ করছেন। চিকিৎসকদের মতে, পরবর্তী ধাপে তার Bone Marrow Transplant প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়-সংবেদনশীল একটি চিকিৎসা।
লাবণ্যের চিকিৎসার আনুমানিক খরচ ৫০-৬০ লক্ষ টাকা। তার বাবা আর বেঁচে নেই। পরিবার ইতোমধ্যে তাদের সর্বস্ব ব্যয় করে চিকিৎসা শুরু করেছে, কিন্তু এই বিপুল খরচ এককভাবে বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
লাবণ্যর চিকিৎসা সহযোগীতার অংশ হিসেবে Debating Society of HSTU ও RGC Debating Club এর যৌথ উদ্যোগে একটি অনলাইন ফান্ডরেইজিং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। যার ক্রিয়েটিভ পার্টনারশিপ হিসেবে থাকছে TORKARI।
এই প্রতিযোগিতার দুটি পৃথক পর্ব রয়েছে—
🔹 Save Labonno: Beyond Arguments ISC(Inter School-College) Open Debate Competition
🔹 Save Labonno: Beyond Arguments BP Open Debate Competition
এই ফান্ড রেইজিং ডিবেট টুর্নামেন্টের অন্যতম আয়োজক, ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সাংগঠনিক সম্পাদক আরনিকা আঁখি বলেন, " এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরিন চৌধুরী লাবণ্য-র চিকিৎসা সহায়তা নিশ্চিত করা। Debating Society of HSTU বরাবরই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে আসছে। আমরা যখন লাবণ্যর জন্য কিছু একটা করবো ভাবছিলাম, তখনই RGC Debating Club এর সাথে আমাদের কথা হয়। যেহেতু সে বিশ্ববিদ্যালয় এবং কলেজ দুই পরিবারেরই সদস্য, তাই আমরা দুইটা ক্লাব একসাথে তার পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিই এবং আমরা যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছি। এছাড়াও অনেকে আমাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন এবং স্বনামধন্য বিচারকবৃন্দ বিনা পারিশ্রমিকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন।
আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি জীবন বাঁচাতে। একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় এই মানবিক উদ্যোগে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।"