প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:২৪ পি.এম
ক গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সাথে জেলা জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোশারফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা জেলা জামায়াতের সম্মানিত আমীর জনাব আব্দুল করিম। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আমীর সাহেব নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সহাবস্থান নিয়ে মতবিনিময় করেন। তিনি পুলিশ সুপারকে স্মারকস্বরূপ বই উপহার দেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও রাবেয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার আব্দুল রহিম সরকার এবং জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক সরকার। তারা নবাগত পুলিশ সুপারের দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনায় বক্তারা বলেন, গাইবান্ধা একটি শান্তিপ্রিয় জনপদ। এখানে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোশারফ হোসেন গাইবান্ধার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “গাইবান্ধা জেলার মানুষ অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী। আমি চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করি।” এ সময় পুলিশ সুপার জেলা জামায়াত নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, গাইবান্ধাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।
গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোশারফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা জেলা জামায়াতের সম্মানিত আমীর জনাব আব্দুল করিম। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আমীর সাহেব নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সহাবস্থান নিয়ে মতবিনিময় করেন। তিনি পুলিশ সুপারকে স্মারকস্বরূপ বই উপহার দেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও রাবেয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার আব্দুল রহিম সরকার এবং জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক সরকার। তারা নবাগত পুলিশ সুপারের দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনায় বক্তারা বলেন, গাইবান্ধা একটি শান্তিপ্রিয় জনপদ। এখানে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোশারফ হোসেন গাইবান্ধার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “গাইবান্ধা জেলার মানুষ অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী। আমি চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করি।”
এ সময় পুলিশ সুপার জেলা জামায়াত নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, গাইবান্ধাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।