
খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটিতে সুমন বিশ্বাস কে সভাপতি ও অভিজিৎ সরকার রাহুল কে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুদীপ্ত সরকার সূর্য ও সাধারণ সম্পাদক শিপন বড়াইক।
গতকাল বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ,খুলনা জেলা শাখার কর্মি সমাবেশ থেকে এ ঘোষনা দেন। কেন্দ্রীয় ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি ঋত্বিক রায় বাহাদুর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
গতকাল ২২ সেপ্টেম্বর শ্রী শ্রী শীতলা ঠাকুরানী মন্দিরে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।