
গজারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে গজারিয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ,উপজেলা শিক্ষা অফিসার মো:জাকিরসহ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা যুবলীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,জাতীয় শ্রমিকলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।