
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাইতপুর গ্রামের দুই সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে পার্শ্ববর্তী চরপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা আফসার কসাইয়ের কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে আফসার ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাকে আপত্তিকর অবস্থায় আটক করে।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা অভিযুক্ত আফসার কসাইকে থানায় নিয়ে যেতে বাধা দেয় এবং তাদের বিয়ের দাবি তোলে। আটক অবস্থায় আফসার ও ওই নারী তাদের সম্পর্কের কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।
পরবর্তীতে, শুক্রবার দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টা আটকে রাখার পর উভয়ের সম্মতিতে এবং এলাকাবাসীর উদ্যোগে তাদের বিয়ে সম্পন্ন হয়। উল্লেখ্য, ওই বিধবা নারীর ২০ ও ২২ বছর বয়সী দুইজন কন্যা সন্তান রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।