
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত গাইবান্ধা জেলার ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২৫ জুলাই) সকালে গাইবান্ধা শহরের হোটেল আর. রহমান মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবিতা বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক।
তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে মেধাবীদের সামনে এগিয়ে আসতে হবে। নিজেদেরকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের নজির হিসেবে গড়ে তুলতে হবে।”
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের এই অর্জন শেষ নয়, বরং একটি শুভ সূচনা। কেবল একাডেমিক নয়, জীবনের সকল ক্ষেত্রে সৎ, দক্ষ ও নীতিবান হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। আমাদের প্রত্যয় হবে—খারাপ কিছু দেখা নয়, খারাপ কিছু শোনা নয়, খারাপ কিছু বলা নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেটিনা রংপুর শাখার সহকারী মহাপরিচালক ডা. মোহাম্মদ শাওন, রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের পরিচালক ডা. আব্দুর রহিম সরকার।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ ওবায়দুল হক ও মোঃ আবু হাসান।
অনুষ্ঠানে ৫০০ মেধাবী শিক্ষার্থীর হাতে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান