প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৮:৫৭ পি.এম
গাইবান্ধায় জাতীয় মুক্তি দিবস ও গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা স
গাইবান্ধায় জাতীয় মুক্তি দিবস ও জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার পেশাজীবী বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডা. আঃ রহিম সরকার এবং প্রধান বক্তা ছিলেন জেলা আমীর আঃ করিম সরকার। সভাপতিত্ব করেন পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমীন।
বক্তারা জাতীয় মুক্তি আন্দোলনের গুরুত্ব, গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ঐতিহাসিক এই আন্দোলন জাতিকে নতুন প্রেরণা দিয়েছে, যা দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।