গাইবান্ধা সরকারী কলেজ অডিটোরিয়ামে এস এস সি পরিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে রেটিনা রংপুর শাখার তত্বাবধানে পরিচালিত রেনেসাঁ এস এস সি প্রস্তুতি কোচিং- গাইবান্ধা।
গাইবান্ধা জেলার প্রাণ কেন্দ্রে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় রেনেসাঁ এস এস সি প্রস্তুতি কোচিং। প্রতিবছরে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে কোচিং টি তার কার্যক্রম অব্যাহত রেখেছে। বিজ্ঞান অলিম্পিয়াডে রেনেসাঁ কোচিং এর পরিচালক মোঃ রাসেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ কোচিং এর সম্মানিত চেয়ারম্যান মেধাবী ছাত্র মোঃ ওমর সানী আকন্দ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেধাবী ছাত্র রেটিনা রংপুর শাখার সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস এম নূর-ই-শাদীদ সিঞ্চন -নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ সার্জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (রসায়ন) মোঃ জিয়াউর রহমান জিয়া এবং রেনেসাঁ কোচিং এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফেরদৌস সরকার রুম্মান প্রমূখ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মেধা এবং নৈতিকতার সমন্বয়ে সৎ, দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।