
সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ গাইবান্ধায় পালিত হয়েছে সমবায় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্যর্ যালি, আলোচনা সভা। শুরুতেই স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম।
এ সময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাহাজ্জুল ইসলাম,মেডিকেল কর্মকর্তা ডা: সোহেল মাহমুদ, সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লি: এর সাবেক সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডা,বিশিষ্ট সমবায়ী বিকাশ চন্দ্র সরকার সহ আরো অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় ও মজবুত করতে সমবায় আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক অর্থনীতি, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় সমবায় সমিতিগুলো সকল অংশীজন হিসাবে তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখবে।