
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম : আহবায়ক জালাল উদ্দিন রুমি আজ শুক্রবার গ্রেফতার হয়েছে। গত ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে বসত বাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর,বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয় তাকে । তিনি ওই মামলার প্রধান আসামী ছিলেন।গোবিন্দগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা এস,আই দিপক তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ বলেন,গত ২১মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুর ইউনিয়নের পাড়া কচুয়া গ্রামে বসতবাড়ী ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জালাল উদ্দিন রুমিকে প্রধান আসামী করে ১৩৩জন নাম উল্লেখসহ ২০০জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়।