দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত, ব্যথিত ও বিমূঢ়।
পেশাগত দায়িত্ব পালনের সময়, সত্য ও সাহসী সাংবাদিকতার পথে অটল থেকে তিনি যে জীবন উৎসর্গ করলেন, তা আমাদের গণমাধ্যম জগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রতি দুর্বৃত্তদের নির্মমতা কেবল একজন সাংবাদিককে হত্যা নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো প্রতিটি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা।
জনসংযোগ পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আমরা জোরালোভাবে দাবি জানাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
—
মোঃ সাজ্জাদুর রহমান
প্রকাশক
দৈনিক জনসংযোগ