
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সংলগ্ন সীমান্তবর্তী মিয়ানমার এলাকায়। সেখান থেকেই কম্পনের প্রভাব চট্টগ্রাম অঞ্চলে অনুভূত হয়।
চট্টগ্রাম সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আতঙ্কে অনেকেই বাসা-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
এদিকে ভূমিকম্পের সময় বেশ কিছু ভবনে দুলুনি অনুভব করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্পের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিস পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে।