নিয়াজ দিনার স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
১৮ ই জানুয়ারী রোববার বিকাল তিনটায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেলের পক্ষ থেকে মিছিল সহকারে যোগদান করেন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইয়াকুব আলী সিফাত, চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোঃ জাবেদ।
মিছিল পূর্বে বক্তব্য রাখেন ইয়াকুব আলী তিনি বলেন, শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে বলেছেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত হয় ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।
তিনি আরো বলেন,০৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোন সহমর্মিতা নেই।
জনপ্রিয়তা শূন্যের কোটায় বুঝতে পেরে জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে। সকল দল ও সংবাদ মাধ্যমকে বন্ধ করে বাংলাদেশে ডিজিটাল বাকশাল কায়েম করেছে।
চট্টগ্রাম হচ্ছে আন্দোলন-সংগ্রামের সূতিকাগার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে রঞ্জিত চট্টগ্রাম থেকেই স্বৈরচারী সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত করবে ছাত্রদল।
বিএনপির আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি, যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেল এর নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াকুব আলী সিফাত, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোঃ জাবেদ,চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোঃ মোর্শেদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোঃ রহিম সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।