চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে, 'বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায়' চিলমারী উপজেলার পাম্পের মোড়ে উপজেলা যুবদল, ছাত্রদল এবং জিয়া সাইবার ফোর্স এর পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব, মোঃ রুহুল আমিন জিয়া, সাবেক ভারঃ সভাপতি ছাত্রদল, চিলমারী উপজেলা শাখা ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তাইবুর রহমান, চিলমারী উপজেলা যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম সাদ্দাম, আতাউর রহমান আতিক, রমনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আলম মিয়া, জাতীয়তাবাদী বেসরকারী বিশ্ববিদ্যালয়, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক, মোঃ রুহুল আমিন হৃদয়, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক, বিপ্লব মিয়া, জনি মিয়া, সালমান রহমান, জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়াসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।