
চোটের কারণে দীর্ঘসময়ের জন্য মাঠে বাইরে থাকতে হতে পারে নাপোলি প্লেমেকার কেভিন ডি ব্রুইনকে।
সি আ লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ও ধরে রয়েছে ক্লাবটি। যেখানে ৭ ম্যাচে ৪টি গোল করেছেন দলটির তারকা ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইন। তবে গতকাল ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে সাবেক এই ম্যানচেস্টার তারকাকে। পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে এগিয়ে দেওয়ার সময়ে উরুতে গুরুতর চোট পান ব্রুইন। পরে আর ম্যাচে ফিরতে পারেনি।
তবে ঠিক কতোদিনের জন্য ব্রুইনকে মাঠের বাইরে থাকতে হবে সেই বিষয়ে ইতালি জায়ান্টরা এখনো কোন বিবৃতি না দিলেও জানা গেছে, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে যাচ্ছেন ডি ব্রুইনে। ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্ক্যানের পর দেখা যায়, ডি ব্রুইনের উরুতে গুরুতর মাত্রার চিড় ধরা পড়েছে।