
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন— জনাব জিয়াউর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস)। মিস শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন।মি. এম. এম. মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন। মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং।
তারা বক্তৃতায় তরুণ প্রজন্মের ব্যাংকিং খাতে উদ্ভাবনী অবদান, ক্যারিয়ার গড়ার কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা এ সেশনের মাধ্যমে প্রাইম ব্যাংকের বিভিন্ন অগ্রগামী উদ্যোগ ও ব্যাংকিং সেক্টরের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, এই আয়োজন তরুণদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি।
এই যৌথ উদ্যোগ কেবল একটি ওরিয়েন্টেশন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য ব্যাংকিং ও পেশাগত উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।