
আংশিক কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তানভীর ইবনে মোবারক এবং সম্পাদক পদে ৫১ ব্যাচের শিক্ষার্থী শেখ লোকমান গালিব। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাইমুর রহমান ফাহিম ও শামীমা খাতুন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটি আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
‘আহ্বান’-এর অন্যতম লক্ষ্য হলো পাঠচক্র ও মুক্ত আলোচনার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গড়ে তোলা। এই উদ্দেশ্যে সংগঠনটি নিয়মিত সাহিত্যের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে ধারাবাহিক পাঠচক্রের আয়োজন করে থাকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তরুণ গবেষকরা এসব পাঠচক্র পরিচালনা করেন। এ ছাড়া সমসাময়িক ও তাত্ত্বিক বিভিন্ন বিষয়ে নিয়মিত সেমিনার ও আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
উল্লেখ্য, আহ্বানের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হাসান সজীব এবং সদস্য সচিব তানভীর ইবনে মোবারক।