
আজ জামালপুর জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনসহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা শাখার। রবিবার সকালে শহরের চাপাতলা ঘাট পাটগোদাম রোডে আসফ এর জেলা কার্যালয় হতে এক বণ্যাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দয়াময়ি মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জামালপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনসহায়তা ফাউন্ডেশন (আসফ) জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো. নূরুল হোসেন ননির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী স্বপনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। অন্যান্যের মধ্যে জেলা আসফের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মোতালেব, সহ-সভাপতি আব্দুল হামিদ, আঙ্গুর মিয়া, মহিলা সম্পাদিকা মোছাঃ সাবিহা বেগম প্রমুখ। বক্তারা মানবাধিকার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।