
ঝিনাইদহ শহরে বৃহস্পতিবার দুপুরে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে জরুরি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক।
এসময় শহরের লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার, আলহেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার,হাবিবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারসহ ৪টি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ ও র্যাবের সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক জানান,অস্বাস্থ্যকর পরিবেশ,নিম্নমানের সেবা ও লাইসেন্স নবায়ন না করা,এমন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্যসেবার মান বজায় রেখে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার নির্দেশসহ বিভিন্ন ভাবে সতর্ক করা হয়।