প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১১:০৫ এ.এম
ঠাকুরগাঁও-২ আসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কিছুদিন আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে দুই গ্রামবাসীর মারামারি এবং অগ্নিকাণ্ডে প্রায় ৪০ টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আজকে ঠাকুরগাঁও-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ফারুক হাসান বলেন, এই এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো। কেউ যাতে রাজনৈতিক দলাদলি না করে সে বিষয়েও তিনি কড়া হুশিয়ারী দেন।