
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ডাকের রেকর্ডে শীর্ষে এখন শ্রীলঙ্কার ব্যাটার দাসুন শানাকা।
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। যেখানে কোন রান না করে সাজঘরে ফিরেন দুই লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিজ এবং দাসুন শানাকা। যেখানে আবার দুইজনে গড়েছেন দুটি ভিন্ন রেকর্ড। এতদিন ১৩টি ডাক নিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড ভাগাভাগি করছিলেন ৬ জন। তবে সাবেক লঙ্কান অধিনায়ক শানাকা ১১৩তম ম্যাচে সবাইকে ছাড়িয়ে বিব্রতকর কীর্তিতে নিজের নামটি শীর্ষে লিখলেন।
দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ডাক নিয়ে টি-টোয়েন্টিতে আউট হয়েছেন– রুয়ান্ডার কেভিন ইরাকোজি, জেপি বিমেনিমানা ও মার্টিন আকায়েজু, বাংলাদেশের সৌম্য সরকার এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
এইদিকে আরেক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন কুশল মেন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা এই ব্যাটার এখনো দলটির বিপক্ষে কোন রান তুলতে পারেননি উল্টো প্রতিবারই আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে।