
মুসলিম হিন্দু মিলে মিশে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলা করে সরকারকে সহযোগীতা করে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য গতকাল রবিবার বিকাল ৪ টায় ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। মাওলানা মুখতার হুসাইন এর সভাপতিত্বে এই সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এমরান হোসাইন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এড আবু ইউসুফ মোল্লা, শিবিরের জেলা সভাপতি হাফেজ বেলাল হুসাইন, উত্তর শাখা আমীর গাজী সাইফুল্লাহ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, শিবিরের সাবেক উপজেলা সভাপতিদ্বয় যথাক্রমে শেখ মোসলেম উদ্দিন ও হাফেজ মঈন উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু কৃষ্ণ নন্দী,অধ্যক্ষ দেব প্রসাদ, ডা হরিদাস মন্ডল বাবু সনজিত রায় মেম্বার, বাবু স্বদেশ হালদার,,বাবু প্রভাষ চন্দ্র সরকার প্রমুখ। পরিচালনা করেন মাও হাবিবুর রহমান ও বিএম আলমগীর হোসেন।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন ৫ আগষ্ট ছাত্র জনতার ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পলানোর মাধ্যমে দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। আজ আবারো ফ্যাসিবাদের দোসররা নানাবিধ চক্রান্ত করে যাচ্ছে। মুসলিম হিন্দু মিলে মিশে ঐক্য বদ্ধ ভাবে তাদের মোকাবিলা করে সরকারকে সহযোগিতা করে সংস্কারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি ডুমুরিয়া ফুলতলা এমপি থাকাকালীন বিভিন্ন উন্নয়ন ও সন্ত্রাস নির্মুলের উধারণ টেনে বলেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে আবারও নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
পরে ১১সদস্য বিশিষ্ট নিন্ম লিখিত হিন্দু কমিটি গঠন করা হয়। সভাপতি - বাবু কৃষ্ণ নন্দী
সহ সভাপতি - .বাবু প্রশান্ত মন্ডল, ডাঃ হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার বুদ্য দেব মন্ডল
সেক্রেটারি - অধ্যক্ষ বাবু দেব প্রশাদ
কোষাধ্যক্ষ - বাবু গৌতম মন্ডল
সদস্য - শ্রী অমূল্য কুমার সরকার, পুলকেশ মন্ডল, বিপ্লব সরকার,প্রদীপ কুমার সরকার ।