কক্সবাজার জেলা প্রতিনিধি :
ঢাকা কক্সবাজারগামী রেলের অগ্রিম টিকিট শুরু হয় আগামী বৃহস্পতিবার।সকাল ৮ টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। যাত্রীদের শুবিদাত্রে অনলাইনেও টিকিট পাওয়ার সুবিধা করে দিল কতৃপক্ষ।
ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চালুর প্রথম তিনদিন অর্থাৎ ১ থেকে ৩ ডিসেম্বরের টিকিট বিক্রি শুরু হয় বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে।রেলওয়ে কতৃপক্ষের সুত্রে জানা যায়, টকিট ছাডার ১০ মিনিটের মধ্যেই অর্ধেকের চাইতেও বেশি টিকিট বিক্রি হয়ে যায়।
নিয়ম অনুযায়ী, ১ ডিসেম্বর ট্রেন চালু হলে ২১ নভেম্বর অর্থাৎ ১০ দিন আগেই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে ট্রেনটি বাণিজ্যিক চলাচল অনুমোদন না হওয়া, চট্টগ্রামের যাত্রীদের জন্য আসন রাখা নিয়ে সৃষ্ট সংশয়ের কারণে কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি কার্যক্রম যথা সময়ে শুরু করতে পারেনি রেলওয়ে।
রেলওয়ে কতৃপক্ষের সুত্রে জানা যায় ঢাকা হতে কক্সবাজারগামী যাত্রীরা ৮ ঘন্টা ৫০ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা।
এর আগে গত ১১ নভেম্বর রোজ শনিবার প্রধানমন্ত্রী চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন। এর মাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে ১৩ বছর পর বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া ট্রেনটির ৮১৪ এবং কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের নাম্বার ৮১৩।
ঢাকা থেকে মঙ্গলবার এবং কক্সবাজার থেকে প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে বলে জানান রেলওয়ে কতৃপক্ষ।
অন্যদিকে ৮১৪ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫৩ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে রাত ১০টা ৫৮ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টায় ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।