
টঙ্গী গাজীপুর প্রতিনিধি
গাজীপুর টঙ্গীতে অবস্থিত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)'র আয়োজনে ৭অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ভাষা ইনস্টিটিউট ভবনের ২য় তলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন
তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)'র সম্মানিত ভিপি মুহাম্মদ ইকবাল কবির।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন টাকসু'র জিএস সাইদুল ইসলাম সাঈদ,এজিএস মঈনুল ইসলাম।
অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মানবসম্পদ সম্পাদক মাহাদী হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিজ্ঞান সম্পাদক শোয়াইবুর রহমান রাকিব সহ ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ