
সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের বার্ষিক ক্যালেন্ডার "দক্ষিণবঙ্গের আলোকবর্তিকা বিএল কলেজ"-এর মোড়ক উন্মোচন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখার ২০২৫ সালের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর খুলনা মহানগর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি এস এম বেলাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন।
কলেজ শাখার সেক্রেটারি হুসাইন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, এ.কে.এম তানজিল আহমেদ, মুশাররফ আনসারী, জাহিদুর রহমান নাঈম ও সাঈদুর রহমান সাঈদ। এছাড়াও অনুষ্ঠানে বিএল কলেজ ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি বিএল কলেজ ছাত্রশিবির প্রতিবছরই নান্দনিক ও সৃজনশীল ক্যালেন্ডার প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার "দক্ষিণবঙ্গের আলোকবর্তিকা বিএল কলেজ" শিরোনামে ২০২৫ সালের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। ক্যালেন্ডারটিতে 'বিএল কলেজের পথচলার পরিক্রমা' এবং 'ছাত্রসংসদ নির্বাচন ও ইসলামী ছাত্রশিবির' শিরোনামে দুটি নিবন্ধ প্রকাশিত পেয়েছে। এতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে বিএল কলেজের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, বর্তমান তথ্যাবলি, কলেজ ছাত্রশিবিরের কার্যক্রম এবং ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের অর্জন।