
রোববার (৫ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমীরের নির্দেশে এবং পলাশবাড়ী উপজেলা জামায়াতের রোকন বৈঠকের সিদ্ধান্তক্রমে উপজেলা জামায়াতের কর্মী আহসান হাবিব হিন্দল-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, আহসান হাবিব হিন্দল সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন বলেন,“সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
সংগঠন সূত্রে জানা গেছে, বহিষ্কারের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। আজ (৫ অক্টোবর ২০২৫) থেকে আহসান হাবিব হিন্দলের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।