ক্রিড়া সংযোগ
বিশ্বকাপে আফগানিস্তানের স্বপ্নযাত্রা ছুটছেই। একের পর এক ম্যাচ জয়ে তারা চলে এসেছে সেমিফাইনালিস্ট হওয়ার দৌড়ে। আজ (শুক্রবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেট আর ১১১ বল হাতে রেখে হেসেখেলেই জিতেছে আফগানরা। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নবী ।
এই জয়ের পর তাদের ৭ ম্যাচে হয়েছে ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট করে আছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার। যার অর্থ বড় দলগুলোর সঙ্গে সেমির দৌড়ে সমানভাবেই এগোচ্ছে আফগানরা। তাদের পরের দুই ম্যাচ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টুর্নামেন্টে চতুর্থ জয় তুলে পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে আফগানিস্তান। দলটির শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটিতেই জিতলে সেমিফাইনালে উঠে যাবে তারা, কারণ চারটি বেশি দলের ১২ পয়েন্ট তোলার সুযোগ নেই। আর দুই ম্যাচের একটিতে জিতলে ১০ পয়েন্ট নিয়েও চতুর্থ হওয়ার সম্ভাবনা থাকবে।