
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ী (গাইবান্ধা-৩) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদুল হক ইমন, থানা আমির সাদুল্লাপুর উপজেলা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি সাদুল্লাপুর উপজেলা এবং জামায়াত মনোনীত সাদুল্লাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মই দেশের আগামী দিনের চালিকাশক্তি। তাদের কর্মসংস্থান, নৈতিক উন্নয়ন ও ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী, তরুণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।