
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব জেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশ হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, জেলা জামায়াতের সাবেক আমীর ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান,
জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস নামুল হক
প্রধান অতিথির বক্তব্য _
মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,
“একমাত্র আল্লাহ প্রদত্ত আল কুরআনের বিধানই সমাজকে পরিবর্তন করতে পারে। এমন সরকার দরকার, যার শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সবাই সৎ থাকবে। তবেই কুরআনের আইন বাস্তবায়ন করে শোষণমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
সমাবেশে বক্তব্য রাখেন—
দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, হাবিপ্রবির কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, মোঃ সোহেল রানা প্রমুখ।
কর্মী সমাবেশটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল।