
দিনাজপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৫) আসর নামাজের পর দিনাজপুর শহরের জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ–সভাপতি মোকাররম হোসেন, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েলসহ জেলা বিএনপির সিনিয়র নেতারা।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, সহ–দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও সহ–প্রচার সম্পাদক শরীফ জাকির হীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।