
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চতুর্থ তলায় স্থাপিত একটি এসি মেশিন থেকে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।