
বিশ্বকাপ খেলার জন্য আগামী দুই ম্যাচের জন্য নেপাল জাতীয় ক্রিকেট দলের হয়ে মাঠ মাতাবেন নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে।
ধর্ষণ মামলার অভিযুক্ত হয়ে আট বছরের কারাদণ্ড পেয়েছিলেন লামিচানে । তবে আপিলের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে কারগার থেকে বের হয়ে ছিলেন । এমনি ছিলেন নেপালের বিশ্বকাপ দলেও । তবে বিশ্বকাপের জন্য নেপালের ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও ধর্ষক মামলার অভিযোগের কারণে ভিসা পায়নি লামিচানে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সন্দ্বীপ লামিচানের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হতে দেয়নি নেপাল ক্রিকেট বোর্ড। মার্কিন ভিসা না পাওয়া লামিচানে অবশেষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সোমবার এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন লামিচানে।
ফেসবুক পোস্টে লামিচানে লিখেছেন, “ওয়েস্ট ইন্ডিজ থেকে হ্যালো! প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (সিএএন) ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে মার্কিন ভিসা পাওয়ার জন্য সাহায্য করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন ঐসব বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ দুই ম্যাচের জন্য জাতীয় দলে যোগ দিচ্ছি এবং নিজের স্বপ্ন ও সকল ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন পূরণের অপেক্ষায় আছি।”