
জোর করে দলের সঙ্গে রেখে দিলে যদি অনুশীলন আর খেলায় মন না বসে! তার চেয়ে দেশে এসে একটা দিন কাটিয়ে যাওয়া ভালো।' এ যুক্তি দিয়ে –সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথে গতকাল সাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মত দেশে ফিরেন লিটন দাস। তবে লিটনের এবারের দেশে ফেরাকে সহজভাবে নিচ্ছেন না বিসিবি বস নাজমুল হাসান পাপন।
দ্বিতীয়বার দেশে ফেরার জন্য কোচ হাথুরুসিংহের কাছে ছুটি চাইলে তিনি বলেন, বিসিবি রাজি থাকে তার কোনো আপত্তি নেই। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে ছুটি নেন লিটন।
মানবিক দিক বিবেচনা করে ছুটি দিলেও, লিটনকে শর্ত জুড়ে দিয়েছে বিসিবি। আগামী ৯ নভেম্বরের মধ্যে পুনেতে গিয়ে দলীয় অনুশীলনে যোগ না দিতে পারলে এই ব্যাটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। (সূত্র: প্রথম আলো)
লিটনের দেশে ফেরা, একদিন পর আবারও দলের সাথে যোগ দেওয়া, তারপর-দিন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে।