সালমান শরীফ, ঢাকা কলেজ প্রতিনিধি: ২৩শে এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জুলাই অভ্যুত্থানের নতুন প্লাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর বৃহত্তর ধানমন্ডি জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার রাফে সালমান রিফাত এবং নাঈম আহমেদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক আবরার হামিম, রবিউল করিম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
রাফে সালমান রিফাত তার বক্তব্যে বলেন, "জুলাই আন্দোলনকে ঘিরে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের আবির্ভাব ঘটেছে কিন্তু তারা জুলাইয়ের স্পিরিট ধারণ করতে পারছে না। আমরা আশা করছি আপ বাংলাদেশ জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আমাদের নতুন এই প্লাটফর্মটি হবে ন্যায়, নীতি এবং ইনসাফের"।