
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ধাপেরহাট বন্দরে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী রবিউল ইসলামের পরিবার।
আয়োজকরা জানান, ধাপেরহাট গোবিন্দপুর এলাকায় সম্প্রতি বাড়ি পোড়ানোর একটি ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সঠিক তদন্ত না হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া, মামলার আসামি পক্ষ থেকে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি আসামিদের হুমকির বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।