
দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন কমিটি পেল নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ সন্ধায় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাহিদুর রহমান (নাইম রহমান) কে সভাপতি এবং জাহিদ হাসান শুভ কে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটি পাওয়ায় নোবিপ্রবি ছাত্রলীগের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে এবং আনন্দ মিছিলের মাধ্যমে কমিটি কে স্বাগত জানিয়েছেন তারা।
উল্লেখ্য নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি গঠন করার নিমিত্তে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে গত ৩ তারিখ কর্মী সভার আয়োজন করে নোবিপ্রবি ছাত্রলীগ।