
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউনিয়নে রোজ- বুধবার সকাল ১১ ঘটিকার সময় জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন, মোঃ হারুনুর রশিদ প্রধান শিক্ষক, জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ -
দেওয়ানগঞ্জ উপজেলার উন্নয়নের কর্ণধার বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয় কমিটি জাতীয় সংসদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জের নির্বাচিত বারবার উপজেলার চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক, জনাব ইসমাইল হোসেন বাবুল তালুকদার, উক্ত আলোচনা সভার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব অহনা জিন্নাত, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা সহ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন, উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নিলক্ষিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব, সাইফুল ইসলাম খোকা ।