
গাইবান্ধার পলাশবাড়ীতে মহদীপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে চাইনিজ ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৪ নভেম্বর শুক্রবার বিকালে মহদীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় মহিপুর বাজার বনাম ও বিশ্রাম বাজার বনাম অংশগ্রহণ করেন।
মহদীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আঃ মোত্তালিব সরকার বকুল।
এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যাবসায়ী পলাশবাড়ী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
খেলায় বিশ্রাম বাজার একাদশ ৩-০ গোলে বিজয়ী হন
মহিপুর বাজার একাদশ।
শেষে রানার্স আপ দলে একটি রাজহাঁস ও বিজয়ীদের হাতে একটি খাসি ছাগল তুলে দেন অতিথিরা।