গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার সংলগ্ন এলাকায় চলছে বেপরোয়াভাবে অবৈধ বালু উত্তোলন। শক্তিশালী ড্রেজার দিয়ে নদী বা তীরবর্তী এলাকা থেকে বালু কেটে নেওয়ায় আশেপাশে থাকা ফসলি জমি, সড়ক এবং বসতভিটা নদী ভাঙনের মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও প্রশাসন রয়েছে রহস্যজনকভাবে নীরব। এতে প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্র আরও উৎসাহিত হচ্ছে।
অবিলম্বে এই পরিবেশ বিধ্বংসী কাজ বন্ধে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।